News Flash

  • Home
  • খেলা
  • মেট্রিক্সের রেটিং দাবা জমজমাট শীর্ষে ভিনরাজ্যের তিন দাবাড়ু
Image

মেট্রিক্সের রেটিং দাবা জমজমাট শীর্ষে ভিনরাজ্যের তিন দাবাড়ু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর।।জমে উঠলো মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। তৃতীয় বর্ষ ‘‌অপর্ণা দত্ত’‌ স্মৃতি ওই আসরের সপ্তম রাউন্ডের শেষে শীর্ষে রয়েছেন ৩ জন দাবাড়ু। ৬ পয়েন্ট নিয়ে। শনিবার সকালে শীর্ষে থাকা দাবাড়ু অজয় কুমার রাই কে পরাজিত করে আসর জমিয়ে দিয়েছিলেন মনিপুরের ডংমাই বসকো। এন এস আর সি সি-‌র যোগা হলঘরে অনুষ্ঠিত আসরের ষষ্ঠ এবং সপ্তম রাউন্ডের খেলা শেষ হয় এদিন। ৩ দাবাড়ু শীর্ষে থাকায় শেষ ৩ রাউন্ডে আসরের আকর্ষন আরও বেড়ে গেলো। মনোরঞ্জন ট্রাস্টের সহযোগিতায় এবারের আসরে বাংলাদেশ সহ দেশের ১০ রাজ্যের দাবাড়ু-‌রা অংশ নিয়েছেন:‌ পশ্চিম বাংলা, অসম, কর্ণাটক, বিহার, মনিপুর, দিল্লি,উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং রাজস্থান।  যা ত্রিপুরার দাবার ইতিহাসে নজীর বিহীন ঘটনা। আসরে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন পশ্চিম বাংলার ঐশিক মন্ডল, মনিপুরের ডংমাই বসকো এবং অসমের সোরম রাহুল সিং। সাড়ে ৫ পয়েন্ট পেয়ে ওই তিনজনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন বিহারের কুমার গৌরব, অসমের ইফতিকার আলম মজুমদার, ডি এ এস সি বি-‌র প্রদীপ তেওয়ারি, পশ্চিম বাংলার সৌরদীপ দেব, অখিল পাত্র,বিহারের কিষান কুমার এবং ত্রিপুরার দেবাংকুর ব্যানার্জি। ডব্লিও সি এম ত্রিপুরার বিষ্ময় বালিকা আর্শিয়া দাস ৫ পয়েন্ট নিয়ে লড়াইয়ে রয়েছে। ত্রিপুরার দাবাড়ুদের মধ্যে অগ্রজিৎ পাল, সোমরাজ সাহা,রমেশ কলই, অনুরাগ ভট্টাচার্য, শাক্য সিনহা মোদক,পৃথ্বিরাজ সাহা, রাহুল রায় এবং সমৃদ্ধি ঘোষ দুরন্ত লড়াই করে চলছে। রবিবার আসরের অষ্টম এবং নবম রাউন্ডের খেলা হবে। আসর পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top