News Flash

  • Home
  • দেশ
  • জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্যে তোপ অমিত মালব্যর
Image

জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্যে তোপ অমিত মালব্যর

কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): “মমতাদি সব জানেন”, রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের এই বক্তব্য নিয়ে শুরু জোর কাটাছেঁড়া। এক্স হ্যাণ্ডেলে তুঙ্গে শাসক-বিরোধী তরজা।

শুক্রবার স্বাস্থ্যপরীক্ষার জন্য প্রাক্তন খাদ্যমন্ত্রীকে সিজিও কমপ্লেক্স থেকে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিজিও থেকে বেরনোর সময় মুখ খোলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপির ষড়যন্ত্রে তিনি ইডি হেফাজতে বলে দাবি করেন। তিনি যে নির্দোষ, তা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন বলেও দাবি করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁর এই মন্তব্যের একাংশ এক্স হ্যাণ্ডেলে উল্লেখ করেন বিজেপির প্রচারমাধ্যম শাখার প্রধান অমিত মালব্য।

শনিবার অমিতবাবু দাবি করেন, “রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি বারবার বলেছেন, “মমতাদি সব জানে”। তিনি মমতার উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় নামও বলেছেন। কুণাল ঘোষ যখন গ্রেফতার হয়েছেন তিনিও একই নাম বলেছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা কিছুই নয়। মমতা যা ভাবছেন তার আগেই তাঁর বাড়ির দোরগোড়াতেও পৌঁছবে তদন্তের আঁচ।”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top