News Flash

  • Home
  • দিনের খবর
  • ডুঙ্গারপুরের এনএইচ-৪৮ সড়কে দুর্ঘটনায় নিহত চারজন
Image

ডুঙ্গারপুরের এনএইচ-৪৮ সড়কে দুর্ঘটনায় নিহত চারজন

ডুঙ্গারপুর, ৪ নভেম্বর (হি.স.) : শুক্রবার গভীর রাতে রাজস্থানের বিছিওয়াদা থানা এলাকার এনএইচ-৪৮-এ সড়কে বেসরকারি বাসের সঙ্গে দ্রুত গতিতে আসা একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা চার যুবকের মৃত্যু হয়। আরও এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের দেহ জেলা হাসপাতালের মর্গে নিয়ে গেছে। আহত যুবকের চিকিৎসা চলছে। নিহতরা সবাই গুজরাটের শামলাজির বাসিন্দা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টায় গাড়িতে আটকে থাকা দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়াও আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সকলেই গুজরাটের বাসিন্দা। গভীর রাতে তারা ডুঙ্গারপুর দিয়ে যাচ্ছিল। কিন্তু গাড়িটি দ্রুত গতিতে ভুল পথে যাওয়ায় বেসরকারি বাসের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে । বাসেরও ক্ষতি হয়েছে। খাজুরী নলের কাছে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় পুলিশ ও স্থানীয় গ্রামবাসীর চেষ্টায় দেহগুলো উদ্ধার করা সম্ভব হয়।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top