News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ের ঘাটকোপারের একটি আবাসনে আগুন, আহত দুই
Image

মুম্বইয়ের ঘাটকোপারের একটি আবাসনে আগুন, আহত দুই

মুম্বই, ২ নভেম্বর (হি.স.) : রাজধানী মুম্বাইয়ে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঘাটকোপারের একটি ১১ তলা বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় দুইজন আহত হয়েছেন।

মুম্বইয়ের দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ ঘাটকোপার (পূর্ব) পান্তনগর সহ্যাদ্রি নগরের গণপতি মন্দিরের কাছে একটি এগারো তলা আবাসনে আগুন লাগে। দমকল বিভাগে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের গাড়ি আসে। আবাসনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আগুনটি বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক কাঠের আসবাবপত্র, কাপড় ইত্যাদির মধ্যে ছড়িয়ে পড়েছিল। আরও বেশি ছড়ানোর আগেই দমকল কর্মীরা উপস্থিত হন। আগুনে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, শচীন শেলার (৩৭) ও নির্মলা শেলার (৩৬)। তাদের চিকিৎসার জন্য স্থানীয় রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল বিভাগের কর্মীদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শচীন সামান্য আহত হয়েছেন এবং নির্মলার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top