News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের কোটায় অভিযান চালিয়ে এনআইএ পিএফআই-এর সঙ্গে সম্পর্কিত দুই সন্দেহভাজনকে গ্রেফতার
Image

রাজস্থানের কোটায় অভিযান চালিয়ে এনআইএ পিএফআই-এর সঙ্গে সম্পর্কিত দুই সন্দেহভাজনকে গ্রেফতার

জয়পুর, ২ নভেম্বর (হি.স.) : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)বৃহস্পতিবার রাজস্থানের কোটায় অভিযান চালিয়ে দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। ধৃতদের সঙ্গে পিএফআই-এর সম্পর্ক রয়েছে বলে এনআইএ জানিয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে তথ্য পাওয়ার পরেই বৃহস্পতিবার কোটায় অভিযান চালায়। এনআইএ কোটার কুনহাদি এবং কাইথুন থানা এলাকায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজনকে আটক করেছে।

ঘটনাস্থল থেকে মোবাইল ফোন ও যন্ত্রপাতিসহ কিছু সন্দেহজনক বিষয়বস্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এনআইএ-র দল বৃহস্পতিবার সকালে কোটা শহরের কুনহাদি থানা এলাকার বাপু কলোনিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করে। ধৃতরা হল, ওয়াজিদ ও মোবারক আলি। দুজনের বাড়িতেই এনআইএ-এর টিম তল্লাশি চালায়। মোবারক আলি মনসুরি কোটায় একটি সেলুন চালায়। এনআইএ দল এর আগেও পিএফআই সংক্রান্ত মামলায় মোবারক আলিকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। এনআইএ-এর টিম জিজ্ঞাসাবাদের জন্য মুবারক আলি এবং ওয়াজিদকে আটক করেছে। কিছু সন্দেহজনক জিনিসও বাজেয়াপ্ত করা হয়েছে। কোটা শহরের পুলিশ সুপার শরদ চৌধুরী কোটার দুটি জায়গায় এনআইএ দলের পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top