News Flash

  • Home
  • খেলা
  • মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত প্রাইজমানি রেটিং দাবা জমজমাট
Image

মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত প্রাইজমানি রেটিং দাবা জমজমাট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর।। দুরন্ত অনুরাগ ভট্টাচার্য। রুখে দিলো নিজের থেকে বেশী রেটিং প্রাপ্ত দাবাড়ুকে। মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত তৃতীয়বর্ষ ‘‌অপর্ণা দত্ত’ স্মৃতি প্রাইজমানি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায়। এন এস আর সি সি-‌র যোগা হলঘরে বৃহস্পতিবার আসরের দ্বিতীয় দিনে বিকেলে তৃতীয় রাউন্ডে ৪ টি অঘটন হয়। মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু অনুরাগ ভট্টাচার্য (‌১৩৩৬) ৬৪ ঘরের মস্তিস্কের লড়াইয়ে দুরন্ত খেলে রুখে দেয় সলিল কুমার ডি (‌১৭৩৮)‌কে। এছাড়া তৃতীয় রাউন্ডে আরও দুটি অঘটন ঘটে। দেবাঙ্কুর ব্যানার্জি (‌১৪৬২) রুখে দেয় পশ্চিম বাংলার সৌরদীপ দেবকে (‌১৮৪৫) এবং ছার্বি চৌধুরি (‌১৪৫৬) রুখে দেয় বিষ্ময় বালিকা আর্শিয়া দাস (‌১৮০৮)কে এবং দিল্লি মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু সৌরিয়া চৌধুরি (‌১৪৮৮) দুরন্ত খেলে রুখে দেয় আসরের দ্বিতীয় বাছাই ডাংমেই বসকো (‌১৯০)কে‌‌। ‌‌‌‌ওই তিনটি অঘটন ছাড়া শীর্ষবাছাইরাই জয়ের ধারা অব্যহত রেখেছেন। এদিকে দ্বিতীয় রাউন্ডে আসরের পঞ্চম বাছাই রাহুল সোরম সিং (‌১৮৩৯) এর বিরুদ্ধে দুরন্ত লড়াই ছুড়ে দিয়েছিলো শাক্য সিনহা মোদক (১২৭৪‌)। প্রায় ৪ ঘন্টার ম্যারাথন লড়াই শেষে শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে হারতে হয়েছে ত্রিপুরার শাক্যকে। এদিন আসরের তৃতীয় রাউন্ডের খেলা শেষ হয়। সংবাদ লিখা পর্যন্ত বেশ কয়েকটি বোর্ডের খেলা চলছে। আপাতত ৩ রাউন্ড শেষে পুরো ৩ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছেন সোরম রাহুল সিং, অজয় কুমার রাই, ইফতিকার আলম মজুমদার, বন্ধন আলংকর সাওয়াই,ঐশিক মন্ডল, দিল্লির মাহির তেনেজা এবং বোরা মহেন্দ্র। আড়াই পয়েন্ট নিয়ে ত্রিপুরার তিন দাবাড়ু আর্শিয়া, অনুরাগ, দেবাঙ্কুর, সাহিল, সৌরদীপ এবং হিমাংশু মৌটগিল শীর্ষ থাকা দাবাড়ুদের ঘাড়ে নিশ্বাস ফেলছেন। শুক্রবার আসরের চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের খেলা হবে। আসর পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। প্রসঙ্গত:‌ আসরের সহযোগিতায় রয়েছে মনোরঞ্জন ট্রাস্ট।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top