News Flash

  • Home
  • দেশ
  • উত্তর ২৪ পরগনার সীমান্তে ট্রাক থেকে উদ্ধার সোনার বিস্কুট
Image

উত্তর ২৪ পরগনার সীমান্তে ট্রাক থেকে উদ্ধার সোনার বিস্কুট

কলকাতা, ২ নভেম্বর (হি.স.): সোনা চোরাচালানের একটি বড় অভিযান নস্যাৎ করেছে ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বৃহস্পতিবার বিকেলে বিএসএফ দক্ষিণবঙ্গের প্রধান অফিসার ও ডিআইজি একে আর্য এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে সোনা চোরাচালানের বিষয়ে বিএসএফ জওয়ানরা নিশ্চিত তথ্য পেয়েছিলেন। এরপর বিএসএফ কর্মীরা একটি সন্দেহজনক ট্রাককে থামিয়ে তল্লাশি করে কেবিনের ভেতরে লুকিয়ে রাখা ৬০টি সোনার বিস্কুট উদ্ধার করে। এটি সাদা স্বচ্ছ টেপে মোড়ানো ছিল। সোনার ওজন ৬৯৯৮.৫৮০ গ্রাম এবং দাম আনুমানিক ৪ কোটি ৩২ লাখ ৮৬ হাজার টাকা। ট্রাক চালককে আটক করা হয়েছে। তার নাম ২৩ বছর বয়সী সুরজ মগ। তিনি উত্তর ২৪ পরগনার বনগাঁও থানা এলাকার বাসিন্দা।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সাধারণত ট্রাকটি চোরাচালানের কাজে ব্যবহার করা হতো। বাংলাদেশ থেকে মোহাম্মদ মামুন নামে এক চোরাকারবারি তাকে সোনা পাচারের জন্য ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। উত্তর ২৪ পরগনার পেট্রাপোলের বাসিন্দা চোরাকারবারী আজগর শেখের হাতে সোনা তুলে দেওয়ার কথা ছিল। অভিযুক্তকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সোনাসহ কলকাতা শুল্ক দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top