News Flash

Image

তেজপুরের এক শিশুগৃহ থেকে নিখোঁজ তিন কন্যাশিশু

তেজপুর (অসম), ২ নভেম্বর (হি.স.) : তেজপুরের এক শিশুগৃহ থেকে তিন-তিনটি কন্যাশিশু নিখোঁজ হয়ে গেছে। বিকেলে খেলাধুলো করতে আবাসিক অন্য শিশুদের সঙ্গে গিয়েছিল নিখোঁজ তিন কন্যাশিশু।

ঘটনা গতকাল শোণিতপুর জেলা সদর তেজপুরের লালমাটিতে অবস্থিত ‘স্নেহবন্ধন শিশুগৃহ’-এ সংঘটিত হয়েছে। অসম সরকারের অধীন রাজ্য শিশু সুরক্ষা সমিতির সহযোগিতায় কিশোর ন্যায় শিশুর যত্ন ও সুরক্ষা আইন-২০১৫-এর অধীনে স্থাপন করা হয়েছিল স্নেহবন্ধন শিশুগৃহ৷

জানা গেছে, প্ৰতি দিন স্নেহবন্ধন শিশুগৃহে আশ্ৰিত ২২ জন শিশু খেলাধুলো করতে যায় লাগোয়া একটি মাঠে। গতকালও তারা খেলাধুলো করতে ওই মাঠে গিয়েছিল। কিন্তু ১৯টি শিশু তাদের আবাসনে ফিরে গেলেও ফেরেনি তিন শিশুকন্যা।

ঘটনার পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ লালমাটি পুলিশ ফাঁড়িকে তিনটি শিশুকন্যা নিখোঁজ সংক্রান্ত এফআইআর করেন শিশুগৃহ কর্তৃপক্ষ। এফআইআর অনুযায়ী নিখোঁজ তিন শিশু যথাক্রমে ঢেকিয়াজুলি, ঠেলামারা এবং ডিমাপুরের বাসিন্দা। এফআইআর-এর ভিত্তিতে মামল রুজু করে লালমাটি ফাঁড়ির পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গেছে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top