News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্জাবের সাঙ্গরুরে দুই ট্রাকের মাঝে আটকে গেল গাড়ি, একটি শিশু-সহ মৃত্যু ৬ জনের
Image

পঞ্জাবের সাঙ্গরুরে দুই ট্রাকের মাঝে আটকে গেল গাড়ি, একটি শিশু-সহ মৃত্যু ৬ জনের

চন্ডীগড়, ২ নভেম্বর (হি.স.): পঞ্জাবের সাঙ্গরুর জেলায় দুই ট্রাকের মাঝে আটকে গেল একটি যাত্রীবোঝাই গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় একটি শিশু-সহ মৃত্যু হয়েছে ৬ জনের। গাড়ির যাত্রীরা মালেরকোটলা থেকে সুনামে ফিরছিলেন। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে পঞ্জাবের সাঙ্গরুর জেলার মেহলা চক থেকে সুনাম সড়কে। নিহতদের মধ্যে ৪ বছরের একটি শিশু রয়েছে। বৃহস্পতিবার ভোররাত ১.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

সাব ইন্সপেক্টর জগতার সিং বলেছেন, “একটি শিশু-সহ মোট ৬ জন মারা গিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সবাই সুনাম জেলার বাসিন্দা। আমরা নিহতদের স্বজনদের বক্তব্য রেকর্ড করছি।” স্থানীয় বাসিন্দা গুরচর্ন সিং বলেছেন, সকলেই ঘটনাস্থলেই মারা যান এবং দু’টি ট্রাকের মাঝে গাড়িটি আটকে যায়, গাড়ি কেটে দেহগুলি বাইরে বের করা হয়।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top