News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাছাড়ের অসম-মিজোরাম সীমান্তবৰ্তী জোড়খালের গভীর জঙ্গল থেকে উদ্ধার ৫০০ বস্তা বাৰ্মিজ সুপারি
Image

কাছাড়ের অসম-মিজোরাম সীমান্তবৰ্তী জোড়খালের গভীর জঙ্গল থেকে উদ্ধার ৫০০ বস্তা বাৰ্মিজ সুপারি

শিলচর (অসম), ১ নভেম্বর (হি.স.) : লরি বা যাত্রীবাহী গাড়ি নয়। এবার পুলিশের চোখে ধুলো দিয়ে বার্মিজ সুপারি পাচারে নতুন কৌশল অবলম্বন করেছে পাচারকারীরা। তবে এতেও সাফল্য লাভ করতে পারেনি সুপারি সিন্ডিকেটের দল। বার্মিজ সুপারির বিরুদ্ধে অভিযানে নেমে কাছাড় পুলিশই আবার সাফল্য লাভ করেছে। মিজোরাম থেকে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে দক্ষিণ অসমের বরাক উপত্যকার কাছাড় জেলার অন্তৰ্গত অসম-মিজোরাম সীমান্তবৰ্তী জোড়খালের গভীর জঙ্গল থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে ৫০০ বস্তা বাৰ্মিজ সুপারি। পাশাপাশি বাজেয়াপ্ত করেছে ইঞ্জিন চালিত নৌকা। তবে এই অভিযানে কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি পুলিশের।

কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো বলেছেন, এ ঘটনায় কোনও অবস্থায় রেহাই পাবে না পাচারকারীরা। সূত্র ধরে পুলিশের তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই পুলিশ সাফল্য লাভ করবে।

পুলিশের এক সূত্রে জানা গেছে, সোনাই নদী ধরে পাচারের খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাতে অভিযানে নামেন খোদ পুলিশ সুপার মাহাতো। এর পর পুলিশের অভিযানে সোনাই নদীর উজানে অসম-মিজোরাম সীমান্তের জোড়খালের গভীর জঙ্গল থেকে প্রায় ৫০০ বস্তা বার্মিজ সুপারি উদ্ধার হয়।

সূত্র জানিয়েছে, মিজোরামের ভাইরেংটিতে থেকে বার্মিজ সুপারি লরিতে বোঝাই করে ওই রাজ্যের সাইপাই, সাইপুম, তুইরেল হয়ে অসমে প্রবেশের পর লুকিয়ে রাখা হয় অসম-মিজোরাম সীমান্তের গভীর জঙ্গলে। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় পাচারের চেষ্টায় নিয়ে আসা হয় সোনাই উজানে। পুলিশের তদন্তকারী দলের অভিযানে ওই ইঞ্জিন চালিত নৌকা বাজেয়াপ্ত করা হয়।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top