News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিন দিনের সরকারি সফরে শ্রীলঙ্কায় অর্থমন্ত্রী সীতারমন
Image

তিন দিনের সরকারি সফরে শ্রীলঙ্কায় অর্থমন্ত্রী সীতারমন


নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুধবার সকালে তিনদিনের সফরে শ্রীলঙ্কায় পৌঁছেছেন। শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের হাইকমিশনার গোপাল বাগলে।

অর্থমন্ত্রক সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ পোস্ট করে জানিয়েছে, অর্থমন্ত্রী সীতারমন বুধবার তিন দিনের সরকারি সফরে শ্রীলঙ্কায় পৌঁছেছেন। শ্রীলঙ্কার কাতুনায়েকে বিমানবন্দরে শ্রীলঙ্কার জল সরবরাহ ও পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী জীবন থন্ডামান সীতারমনকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই স্বাগত অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন, গভর্নর সেন্থিল থন্ডামান, বিদেশ প্রতিমন্ত্রী থারাকা বালাসুরিয়া এবং সাংসদ মারুথাপান্ডি রামেশ্বরন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, এই সফরে সীতারামন শ্রীলঙ্কায় ভারতীয় বংশোদ্ভূত তামিলদের আগমনের ২০০ বছর পূর্তি উপলক্ষে শ্রীলঙ্কা সরকার আয়োজিত ‘নেম টু হান্ড্রেড’ সম্মেলনে ভাষণ দেবেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে এবং প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনেও অনুষ্ঠানে যোগ দেবেন। এই সফরে অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় অংশ নেবেন।

Releated Posts

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

‘বিমারু’ তকমা ঝেড়ে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উত্তর প্রদেশ: অতীত সরকারকে আক্রমণ মোদীর

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): একসময় ‘বিমারু’ ও পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিচিত উত্তর প্রদেশ এখন এক ট্রিলিয়ন ডলারের…

ByByNews Desk Apr 29, 2026

মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর, ‘আসল ও কুৎসিত মুখ সামনে এসেছে’

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি,…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top