News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী আজ এশিয়ান প্যারা গেমস ২০২২-এ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে দেখা করবেন
Image

প্রধানমন্ত্রী আজ এশিয়ান প্যারা গেমস ২০২২-এ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে দেখা করবেন

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমস ২০২২-এ অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়দের সাথে দেখা করে মতবিনিময় করবেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দেশের রাজধানী দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ২০২২-এ অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রী তাঁদের অভিনন্দন জানাবেন। এটা তাঁদের ভবিষ্যতের প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের জন্য অনুপ্রাণিত করবে।

এশিয়ান প্যারা গেমস ২০২২-এ ভারত ২৯টি স্বর্ণ সহ মোট ১১১টি পদক জিতেছে। এশিয়ান প্যারা গেমস ২০২২-এ জিতে নেওয়া মোট পদকের সংখ্যা প্রকৃতপক্ষে আগের সেরা পারফরম্যান্সের (২০১৮8 সালে) থেকে ৫৪ শতাংশ বেশি এবং এবার ২৯টি স্বর্ণপদক জিতেছে যা ২০১৮ সালে জিতে নেওয়া স্বর্ণপদকের সংখ্যার প্রায় দ্বিগুণ।

সংশ্লিষ্ট খেলোয়াড়, তাঁদের কোচ, ভারতীয় প্যারালিম্পিক কমিটি এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, জাতীয় ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের আধিকারিকরা এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top