News Flash

  • Home
  • খেলা
  • দুর্বৃত্তদের হাতে আক্রান্ত ফুটবল খেলোয়াড়
Image

দুর্বৃত্তদের হাতে আক্রান্ত ফুটবল খেলোয়াড়

সোনামুড়া, ৩১ অক্টোবর: দুর্বৃত্তদের হাতে আক্রান্ত ফুটবল খেলোয়াড়। ঘটনা সোনামুড়া বাজার সংলগ্ন এলাকায়। আক্রান্ত খেলোয়াড়ের নাম গোলাম মোস্তফা। 

ঘটনার বিবরণ জানা যায়, সোমবার বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়েছিলেন গোলাম মোস্তফা। সে সময় কিছু দুর্বৃত্ত তার উপর চড়াও হয়। তার গলায় গামছা বেঁধে রাস্তায় টানা হেঁচড়া করে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। 

খবর পেয়ে পরিবারের লোকজনেরা বাজার এলাকায় গিয়ে গোলাম মোস্তফাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিয়ে যায় সোনামুড়া মহকুমা হাসপাতালে।

তার পায়ে এবং দেহের অন্যান্য অঙ্গে আঘাত গুরুতর হওয়ায় রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন গোলাম মোস্তফা।

 তার স্ত্রীর ধারনা রাজনৈতিক কারণে তাকে মারধর করেছে স্বদলীয় বিজেপি কর্মীরা। অভিযোগের তীর শহীদ চৌধুরী, সোহেল চৌধুরী, জামশেদ চৌধুরী, রহিত চৌধুরি ও জাফরের বিরুদ্ধে।

  আরো অভিযোগ ঘটনার পর দমকল কর্মীদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে  যায়নি। এই রহস্যজনক ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মুখ্যমন্ত্রী কাছে আর্জি জানিয়েছেন আহতের পরিবারের সদস্যরা। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ফুটবল খেলোয়াড় গোলাম মোস্তফা। কি কারনে তাকে এভাবে মারধর করা হয়েছে তাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে এলাকায়। 

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top