News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-২৩ : ব্যাটিং ব্যর্থতার দায়ে ২য় ম্যাচে ওড়িশায় হোঁচট ত্রিপুরার
Image

অনূর্ধ্ব-২৩ : ব্যাটিং ব্যর্থতার দায়ে ২য় ম্যাচে ওড়িশায় হোঁচট ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেলো ত্রিপুরা। তাও ওড়িশার কাছে ১৭ রানের ব্যবধানে। ব্যাটিং ব্যর্থতার দায়ে পুরুষদের অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফি এক দিবসীয় ক্রিকেটে ত্রিপুরা দ্বিতীয় ম্যাচে পরাজয় স্বীকার করে নিয়েছে। প্রথম ম্যাচে মনিপুরের বিরুদ্ধে ৭৯ রানে প্রত্যাশিত জয়ের পর অনেক ক্রিকেট প্রেমীরা-ই ত্রিপুরা দলের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন। কার্যত মাঠে আজ রেজাল্ট তেমনই হল। হরিয়ানাতে শেওয়াগ ইন্টারন্যাশনাল স্কুল গ্রাউন্ডে সকাল নটায় ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরা দলের অধিনায়ক প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে ওড়িশা দলকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। নির্ধারিত পঞ্চাশ ওভার খেলতে পারেনি। তবে ৪৫.৫ ওভার খেলে ওড়িশা ১৫০ রানের টার্গেট দাঁড় করায়। দলের পক্ষে অধিনায়ক অনিল পরিদার সর্বাধিক ৪২ রান ছিল। রাজ্য দলের বোলার রিয়াজ উদ্দিন ২৮ রানে এবং স্বরাব সাহানি ৩১ রানের বিনিময়ে তিনটি করে উইকেট পেয়েছে। এছাড়া দানবীর সিং, সন্দীপ সরকার ও আনন্দ ভৌমিক পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা দলের শুরু এবং শেষ একই মানের হয়েছে। ৪৮.২ ওভার খেলে ১৩২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। রিয়াজুদ্দিনের ২৪ রান এবং দানবীর সিং এর ১৯ রান একটু চোখে পড়ার মতো। ওড়িশার আশুতোষ সুরিয়া, সম্বিত বড়াল ও রাকেশ বিশুয়াল প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। উল্লেখ্য, আজ অপর দুটি ম্যাচে ছত্তিশগড় ৬ উইকেটের ব্যবধানে মনিপুরকে এবং গোয়া এক উইকেটের ব্যবধানে গুজরাট কে পরাজিত করেছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top