News Flash

  • Home
  • Uncategorized
  • হাঁপানিয়ায় দুঃসাহিক চুরি
Image

হাঁপানিয়ায় দুঃসাহিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ আমতলী থানা এলাকারা হাঁপানিয়া হাসপাতাল চৌমুহনীর হিমাংশু কুমার দাসের বাড়িতে শুক্রবার রাতে দুৎসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ সোনা গয়না সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে৷

CRIMEহাঁপানিয়া হাসপাতাল চৌমুহনীর একটি বাড়িতে গত রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ হিমাংশু কুমার দাসের বাড়িতে ঢুকে গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে চোরের দল৷ ভোর তিনটা নাগাদ হিমাংশু রায় ঘুম থেকে উঠে বিষয়টি টের পান৷ তিনি জানান, গ্রিল ভেঙ্গে চোরের দল ঘরে ঢুকে৷ হিমাংশুবাবুর পুত্র মিন্টু কুমার দাসের ঘরে ঢুকে গদরেজের লকার ভেঙ্গে সোনা গয়না সব হাতিয়ে নিয়ে গেছে৷ তিনি স্প্রীড জাতীয় পদার্থের গন্ধও পেয়েছেন৷ আশঙ্কা করা হচ্ছে, ঘুম পাড়ানোর কোন ওষুধ স্প্রে করে চোরের দল ঘুরে ঢুকে তান্ডব চালিয়েছে৷ জানা যায়, গদরেজের লকার ভেঙ্গে ৮ ভরি সোনা গয়না, ১৫ ভরি রূপা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে৷ চোরেরা ঘরের ভিতরে অন্যান্য জিনিসপত্র তছনছ করে দিয়েছে৷
চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এব্যাপারে আমতলী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top