News Flash

  • Home
  • দেশ
  • কেরলে রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে : জেপি নাড্ডা
Image

কেরলে রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে : জেপি নাড্ডা

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.) : কেরলে রক্ষকই হয়ে উঠেছে ভক্ষক । কেরলের পিনারাই বিজয়ন সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোমবার তিরুবনন্তপুরমে সচিবালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। ভাষণে তিনি বলেন, কেরলে রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে। রবিবার কেরল রাজ্যের একটি খ্রিস্টান কনভেনশন সেন্টারে বোমা বিস্ফোরণকাণ্ডেও নাড্ডা বিজয়ন সরকারের বিরুদ্ধে সরব হন।

জেপি নাড্ডা আরও অভিযোগ করেন যে, রাজ্যের যুবকরা মাদকের ব্যবহারে জড়িয়ে পড়ছে তা দেখেও কেরল সরকার নীরব দর্শক হয়ে রয়েছে। তিনি বলেন, জেনে অবাক হবেন যে, গত বছর ১৬ হাজার ৭৫২টি মাদকের মামলা হয়েছে। কেরল সরকার মদের সেবন বাড়াচ্ছে। কেরল রাজ্য সরকার অবৈধ মদ বিতরণকারী ব্যবসায়ীদের রক্ষা করছে। কেরল সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী জল জীবন মিশনের জন্য ৭০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন কিন্তু পিনারাই বিজয়ন সরকার মাত্র ১২ লক্ষ মানুষকে জল সংযোগ দিয়েছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top