News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রহ্মাবাড়িতে পথচারীকে পিষে মারল দ্রুতগামী গাড়ি, জখম এক
Image

ব্রহ্মাবাড়িতে পথচারীকে পিষে মারল দ্রুতগামী গাড়ি, জখম এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ উদয়পুরের ব্রহ্মাবাড়িতে একটি দ্রুতগামী মাছ বোঝাই গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ প্রাতঃভ্রমণকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর একজন গুরুতরভাবে আহত হয়েছেন৷
ACCIDENTউদয়পুরের ব্রহ্মাবাড়িতে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক প্রাতঃভ্রমণকারীর৷ তার নাম অজিত মজুমদার৷ আহত হয়েছেন আরো একজন৷ আহতের নাম রতন চন্দ৷ তিনি পেশায় শিক্ষক৷ তাদের বাড়ি উদয়পুরের ডাক বাংলা রোডে৷ অন্যান্যদিনের মতো তারা দুজনই প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন৷ মাতাবাড়ি ঘুরে উদয়পুরের ব্রহ্মাবাড়িতে পৌঁছলে একটি দ্রুতগামী মাছ পরিবাহী গাড়ি ভ্রমণকারীদের ধাক্কা দেয়৷ তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অজিত মজুমদারের৷ আহত শিক্ষক রতন চন্দকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে গোমতী জেলার পুলিশ সুপার সরস্বতী আর অতিরিক্ত পুলিশ সুপার তপন দেববর্মা, এসডিপিও রতন কুমার দাস ঘটনাস্থলে ছুটে যান৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ গাড়িটির নম্বর জানা যায়নি৷ পুলিশ গাড়িটির সন্ধানে তৎপরতা অব্যাহত রেখেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top