News Flash

  • Home
  • বাণিজ্য
  • স্টক মার্কেটে বিশাল ধস, সেনসেক্স ৬০০ পড়ল, ৩ লক্ষ কোটি টাকার ক্ষতি
Image

স্টক মার্কেটে বিশাল ধস, সেনসেক্স ৬০০ পড়ল, ৩ লক্ষ কোটি টাকার ক্ষতি

মুম্বই, ২৫ অক্টোবর (হি.স.) : আবারও বড় পতন দেখা গেছে ভারতীয় শেয়ারবাজারে। দুপুরের আগেই ধস নামল। নিফটিতে এক শতাংশের বেশি পতন দেখা গেছে। সেনসেক্সের হালও একই হয়েছে। যার ফলে বুধের বাজারে রক্তাক্ত দেখিয়েছে দুই সূচক। মনে করা হচ্ছে, এই পতন আরও বাড়বে।

এদিন দুপুরের মুনাফা বুকিংয়ের কারণে সেনসেক্স ৬০০ পয়েন্টের বেশি এবং নিফটি ২০০ পয়েন্ট নীচে নেমে গেছে। মুম্বাই শেয়ার বাজারে সেনসেক্স ৬১১ পয়েন্টের পতনের সঙ্গে ৬৩,৯৪৭ পয়েন্টে এবং নিফটি ২০০ পয়েন্টের পতনের সাথে ১৯,০৮০ পয়েন্টে লেনদেন করছে। বাজারের এই পতনের কারণে বিনিয়োগকারীরা ৩ লাখ কোটি টাকা হারিয়েছে। আজকের বাণিজ্যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলিতে আবারও বিশাল পতন দেখা যাচ্ছে। এনএসই-এর মিড ক্যাপ সূচক ৪৩৪ পয়েন্ট এবং স্মল ক্যাপ সূচক ১২৩ পয়েন্ট কমে ব্যবসা করছে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top