News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের রায়পুরে ছুরির হামলায় দুই মহিলা–সহ আহত ৪, গ্রেফতার দুই অভিযুক্ত
Image

ছত্তিশগড়ের রায়পুরে ছুরির হামলায় দুই মহিলা–সহ আহত ৪, গ্রেফতার দুই অভিযুক্ত

রায়পুর, ২৫ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের রায়পুরে ছুরির আঘাতে দুই মহিলা–সহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে আজাদ চক থানার পুলিশ।

পুরোনো শত্রুতার জেরেই মঙ্গলবার রাতে রায়পুরের আমপাড়ায় এই ঘটনা ঘটে। ঘটনার পর একটি মামলা দায়ের হয়, তারপরেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। আজাদ চক থানা সূত্রে জানা গিয়েছে, দুর্গা প্রতিমা বিসর্জনের পর ফেরার সময় পুরনো শত্রুতার জেরে মঙ্গলবার গভীর রাতে রাজেশ নামে এক ব্যক্তির সঙ্গে অভিযুক্তরা প্রথমে তর্ক করে এবং গালিগালাজ শুরু করে। ঝামেলা এমন পর্যায়ে পৌঁছয় যে অভিযুক্তরা রাজেশকে ছুরি দিয়ে আক্রমণ করে। ঝামেলা আটকানোর জন্য দুই মহিলা এগিয়ে আসলে তারাও আঘাত পান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তারপর পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে।

বর্তমানে আহতরা এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top