News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাতাসে বিষাদের সুর, প্রথা মেনে দূর্গাবাড়িতে হল সিদূর খেলা
Image

বাতাসে বিষাদের সুর, প্রথা মেনে দূর্গাবাড়িতে হল সিদূর খেলা

আগরতলা, ২৪ অক্টোবর: আজ বিজয়া দশমী। বাতাসে বিষাদের সুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। বিজয়া দশমীতে  প্রথা মেনে দূর্গাবাড়িতে হল সিদূর খেলা।

গতকাল সোমবার মহানবমীতে মন্দির, মণ্ডপে যেন মিলেমিশে গেছে আনন্দ-বেদনা। দেবীর বন্দনায় ছিল ভিন্ন এক আবহ। পূজার উদ্‌যাপন আর দেবীকে বিদায়ের সুর বেজেছে ভক্তের হৃদয়ে। সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন। এদিন মাকে বিদায় জানাতে দূর্গা বাড়িতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। 

তাছাড়া, বিজয়া দশমীতে বিভিন্ন পূজা মণ্ডপ ও বারোয়ারী পূজা গুলিতে দশমীর পূজা শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। রাজধানীর দুর্গা বাড়িতে সকাল থেকে ভিড় জমান রমণীরে। রমণীরা একে অপরকে সিঁদুর দিয়ে রাঙ্গিয়ে দিয়ে সিঁদুর খেলায় মেতে উঠেন।

আগরতলা প্রথা মেনে প্রথমে দূর্গা বাড়ির প্রতিমা নিরঞ্জন তারপর প্রভু বাড়ি এরপর আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন ক্লাব ও বাড়ির প্রতিমা নিরঞ্জন হবে।  

এদিন শতবর্ষ প্রাচীন প্রয়াত মাখন লাল সাহার বাড়ির দুর্গা পূজা। এবছর ১০৬ তম দুর্গা পূজা হয়েছে।এই পূজা বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পরিবারের পূজা। মঙ্গলবার নিয়ম মতো হয় সাহা বাড়ির প্রতিমা বিসর্জন। এদিন পরিবারের লোকজন সহ অন্যরা প্রতিমা নিয়ে যান হাওড়া নদীর দশমী ঘাটে প্রতিমা নির্জন করতে।

 প্রতিমার সঙ্গে দশমীঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক  ডাঃ মানিক সাহা সহ পরিবারের সদস্য-আত্মীয়স্বজন। সেখানে নিয়ম মতো প্রতিমা নিরঞ্জন করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী, আজ আগরতলার দশমী ঘাটে শাস্ত্রীয় বিধি মেনে প্রতিমা নিরঞ্জন করে সকলের জন্য মায়ের কাছে মঙ্গল প্রার্থনা করেছেন।

ReplyForward

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top