News Flash

  • Home
  • দিনের খবর
  • আগে গোটা বিষয়টির তদন্ত হতে দিন” মহুয়া বিতর্কে ডেরেক
Image

আগে গোটা বিষয়টির তদন্ত হতে দিন” মহুয়া বিতর্কে ডেরেক


নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি. স.) : কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা “ঘুষের বিনিময় সংসদে প্রশ্ন” অভিযোগে নিয়ে তীব্র আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে। এই অবস্থায় দলের নির্দেশে মুখ খুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মহুয়া মিত্রের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ প্রসঙ্গে রবিবার তিনি বলেন, “আগে গোটা বিষয়টির তদন্ত হতে দিন।”

মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ তিনি, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন করার জন্য দুবাই নিবাসী এক ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়েছিলেন । আর এই বিতর্কে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকী, কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছিলেন, এখনই এই প্রসঙ্গে কোনও মন্তব্য দল করবে না। এবার যাবতীয় বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

তাঁর কথায়, “আমরা সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর নজর রাখছি। যে সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাঁকে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে দলের তরফে। তিনি তা করেওছেন। যেহেতু বিষয়টি একজন নির্বাচিত সাংসদকে নিয়ে তাই আগে তদন্ত করা হোক। এরপর দলের তরফে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।”

এখনও পর্যন্ত যাবতীয় বিতর্কে কোনও প্রতিক্রিয়া দেননি মহুয়া মৈত্র নিজেও । তবে তিনি এক্স মাধ্যমে লেখেন, ” সিবিআই বা এথিক্স কমিটি যদি ডাকে সেক্ষেত্রে জবাব দেব। তার আগে আদানি পরিচালিত সংবাদ মাধ্যমের করা মন্তব্য নিয়ে মাথা ঘামানোর আগ্রহ আমার নেই।”

এই পর্যন্ত মহুয়াকে নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি তৃণমূলের তরফে। স্বাভাবিকভাবেই ডেরেকের এই মন্তব্য বর্তমানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top