News Flash

  • Home
  • প্রধান খবর
  • অষ্টমীতে বেলুড় মঠে কুমারী পুজো, সকাল থেকে ভিড় জমছে দর্শনার্থীদের
Image

অষ্টমীতে বেলুড় মঠে কুমারী পুজো, সকাল থেকে ভিড় জমছে দর্শনার্থীদের


বেলুড়, ২২ অক্টোবর (হি. স.) : দুর্গাপুজোর মহাষ্টমীতে রীতি মেনে পুজো চলছে বেলুড় মঠে। ষোড়শপচারে চলছে কুমারী পূজা । বেলুড় মঠের কুমারী পুজো দেখেতে অষ্টমীর সকাল থেকে ভিড় জমছে দর্শনার্থীদের ।

অষ্টমীতে বেলুড় মঠের অন্যতম আকর্ষণ কুমারী পুজো। নিষ্ঠাভরে প্রতি বছরের মতো এবারও কুমীর পুজোর আয়োজন চলছে বেলুড় মঠে। সকাল থেকেই চলছে বিশেষ পুজো পাঠ। প্রথমে দেবীর অঙ্গাভিষেক। এরপর দেবীকে নিবেদন করা হয় ফুল ফল। সন্ধ্যেতে রয়েছে নির্ঘণ্ট মেনে সন্ধিপুজো। মন্ত্রপাঠ, শাঁখের আওয়াজ, ঢাকের বোলে অষ্টমীর বেলুড় মঠে ভিন্ন মেজাজ। বেলুড় মঠের কুমারী পুজো দেখতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন প্রচুর ভক্ত ও দর্শনার্থী।

দুর্গাপুজোর দিনগুলিতে প্রচুর মানুষ বেলুড় মঠে যান দেবী প্রতিমা দর্শন করতে। তার মধ্যে অষ্টমীতে ভিড় বাকি দিনগুলির তুলনায় কিছুটা বেশিই থাকে। আশপাশের জেলাগুলি তো বটেই, এমনকী দূরবর্তী অনেক জেলা এবং ভিন রাজ্য থেকেও অনেকে আসেন বেলুড় মঠে কুমারী পুজো দেখার জন্য। বেলুড় মঠের দুর্গাপুজোর অন্যতম জনপ্রিয় একটি দিক হল অষ্টমীর কুমারী পুজো। কুমারীকে দেবী রূপে পুজো করা হয় আজকের দিনে। অষ্টমীর ভোর থেকে শুরু হয়েছে পুজোর বিভিন্ন উপাচার। সকাল ৯টা থেকে শুরু হয়েছে বেলুড় মঠের কুমারী পুজো। এরপর সন্ধে সাড়ে সাতটা নাগাদ রয়েছে সন্ধিপুজো।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top