News Flash

  • Home
  • প্রধান খবর
  • অপরাধ ও অপরাধীদের প্রতি উত্তর প্রদেশ সরকারের শূন্য-সহনশীলতা নীতি রয়েছে : যোগী আদিত্যনাথ
Image

অপরাধ ও অপরাধীদের প্রতি উত্তর প্রদেশ সরকারের শূন্য-সহনশীলতা নীতি রয়েছে : যোগী আদিত্যনাথ


লখনউ, ২১ অক্টোবর (হি.স.): অপরাধ ও অপরাধীদের প্রতি উত্তর প্রদেশ সরকারের শূন্য-সহনশীলতা নীতি রয়েছে। পুলিশ স্মৃতি দিবসে জোর দিয়ে এমনটা বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সকালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রিজার্ভ পুলিশ লাইনে পুলিশ মেমোরিয়াল ডে প্যারেডে যোগ দেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় যোগী আদিত্যনাথ বলেছেন, “অপরাধ ও অপরাধীদের প্রতি আমাদের সরকারের শূন্য-সহনশীলতা নীতি রয়েছে। ২০১৭ সালের মার্চ থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে পুলিশি এনকাউন্টারে ১৯০ জন অপরাধীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ১৬ জন পুলিশ সদস্য শহীদ হয়েছেন।”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “এমনকি চরম পরিস্থিতিতেও পুলিশ নিজ দায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং রাজ্যে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং নারীদের নিরাপদ রাখতে কাজ করেছে, পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। গত ৬ বছর ধরে, কুম্ভের বিশাল আয়োজন, ২০১৯ সালের সাধারণ বিধানসভা নির্বাচন, ২০২২ সালের রাজ্য বিধানসভা নির্বাচন এবং অন্যান্য নির্বাচনগুলি পুলিশের সক্রিয় অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সংগঠিত হয়েছিল।”

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top