News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লিও ক্লাব অব ধর্মনগর এর পক্ষ থেকে বস্ত্র বিরতন এলাকায়
Image

লিও ক্লাব অব ধর্মনগর এর পক্ষ থেকে বস্ত্র বিরতন এলাকায়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ অক্টোবর : “বাজলো তোমার আলোর বেণু মাতলো রে ভূবন”। হ্যাঁ, মা দুর্গার আগমনে আনন্দে মেতে উঠে উৎসব প্রিয় বাঙালি সমাজ। আর “লিও ক্লাব অব ধর্মনগর” প্রতি বছর সেই আনন্দকে সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে সমান ভাবে পৌঁছে দিতে  আপ্রাণ চেষ্টা করে। *’ঝিলমিল’* ধর্মনগর লিও ক্লাব – এর একটি সিগনেচার প্রোজেক্ট, যার প্রধান উদ্দেশ্য দুর্গাপূজার আনন্দে অংশীদার করা সেইসব শিশুদের যারা হয়তো সেই আনন্দ থেকে কিছুটা দূরে অবস্থান করছে। এই উদ্দেশ্যকে বাস্তবে রূপদান করতে আমরা “লিও ক্লাব অব ধর্মনগর”।  ধর্মনগরের দেউছড়া গ্রামে প্রায় ৫০ জন এবং  নদিয়াপুর গ্রামে প্রায় ৫০ জন কচিকাঁচাদের মধ্যে বস্ত্র, তৎসঙ্গে মেয়েদের জন্য কিছু সাজার জিনিস, ছেলেদের জন্য বন্দুক, বেল্ট এবং আরও কয়েকটি প্রয়োজনীয় জিনিস বিতরন করি। লিও ক্লাব অব ধর্মনগর আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেইসব সহৃদয় ব্যাক্তিদের যারা নিঃসার্থভাবে আমাদের ডাকে সারা দিয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমরা আশা রাখবো সকলের সহযোগিতায় আগত বছরগুলিতে আরও ব্যাপক ভাবে আমরা যেন সেই আনন্দকে ভাগ করতে পারি আর গড়তে পারি একটা সুন্দর সমাজ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top