News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গোৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে উত্তর জেলা পুলিশ সুপারের বিশেষ বৈঠক
Image

দুর্গোৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে উত্তর জেলা পুলিশ সুপারের বিশেষ বৈঠক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ অক্টোবর : দুর্গাপূজাকে সামনে রেখে এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র রাখতে উত্তর জেলা পুলিশের পক্ষ থেকে দৃঢ় পরিকল্পনা নেওয়া হয়েছে। শুক্রবার অর্থাৎ ষষ্ঠীর দিন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সব নিরাপত্তা কর্মীদের নিয়ে এক আলোচনা চক্র বিবিআই মাঠে সম্পন্ন করেন। তিনি জানান দূর্গা পূজা উপলক্ষে কয়েকটা দিন শান্তি শৃঙ্খলা সুদৃঢ় থাকে তার জন্য উত্তর জেলা পুলিশের পক্ষ থেকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ৬০০ টি এস আর কর্মী, একশ সিআরপিএফ কর্মী, ৫০০ ত্রিপুরা পুলিশ কর্মী, তাছাড়া এনসিসি, স্কাউট গাইড এবং ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। যানবাহনে চেকিং চলছে, বিভিন্ন হোটেলে হোটেলে পুলিশের চেকিং অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে পুজোর সময় পকেটমার ইভটিজিং সহ দুষ্কৃতীদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থেকে সজাগ থাকার জন্য। প্রয়োজনে মানুষ যাতে আইন নিজেদের হাতে না নিয়ে এবং কোন সন্দেহজনক কিছু ঘটলে সাথে সাথে নিরাপত্তার সাথে যারা জড়িয়ে রয়েছে তাদেরকে খবর দিতে। কারণ দুষ্কৃতীরা চাইবে সুষ্ঠু শান্তি সম্প্রীতির পরিবেশ কে বিনষ্ট করে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করতে। তার থেকে সাধারণ মানুষকে সজাগ থাকতে পুলিশ সুপার জানান। মানুষের স্বার্থে প্রশাসনিক কর্মকর্তারা পূজার দিনগুলিতে শান্তি সংশৃঙ্খলা সম্প্রীতি এবং ঐক্যের উৎসবকে পূর্ণাঙ্গ রূপ দিতে সব ধরনের সহায়তা পড়তে প্রস্তুত বলে জানানো হয়। আজকের বিবিআই মাঠে জওয়ানদের নিয়ে আলোচনা চক্রের উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ধর্মনগর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার নাড়ুগোপাল দেব সহ টিএসআর বাহিনী ও নিরাপত্তার সাথে জড়িত অন্যান্য জোয়ানরা।

Releated Posts

২ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সনাতনী হিন্দু সেনা, ধর্মীয় আচার ও সমাজকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা

আগরতলা, ৩১ জুলাই: সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ আগস্ট দিনব্যাপী ধর্মীয় ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির…

ByByReshmi Debnath Jul 31, 2026

ঊনকোটিতে পুরাতন ও নির্মাণাধীন জেলা কারাগার পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ৩১ জুলাই: ঊনকোটি জেলার জারুইলতলায় নির্মাণাধীন নতুন জেলা কারাগারের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার পরিদর্শনে যান…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

জল জীবন মিশন প্রকল্পের বকেয়া বিল পরিশোধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ ঠিকাদাররা

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পের অধীনে সম্পন্ন হওয়া কাজের দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে সিপাহিজলা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top