News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্গতদের ত্রাণ ও অর্থ প্রদানে কুল্লু সফরে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর
Image

দুর্গতদের ত্রাণ ও অর্থ প্রদানে কুল্লু সফরে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর

কুল্লু, ২০ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ২১ অক্টোবর কুল্লু জেলায় একদিনের সফরে যাবেন। কুল্লুতে রথ গ্রাউন্ডে প্রচণ্ড বৃষ্টির দরুণ দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও অর্থ সাহায্য করতেই মুখ্যমন্ত্রীর কুল্লু জেলায় একদিনের সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার ডেপুটি কমিশনার কুল্লু আশুতোষ গর্গ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, জুলাই মাসে জেলায় দুর্যোগে প্রায় ৪৮০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২১শে অক্টোবর, শনিবার মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের ঘোষিত প্যাকেজ অনুসারে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও অর্থ প্রদান করবেন। দুর্যোগে কুল্লু জেলায় ৫২২টি পাকা ও কাঁচা বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১০৬টি পাকা বাড়ি ও ৯৬০টি কাঁচা বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, বর্ষার ফলে যে দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে জেলায় ১৯০টি ব্যবসা প্রতিষ্ঠান, ৪৯৪টি গোয়ালঘর ও ২২৭ জনের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২১৩ জন কৃষকের এক হাজার বিঘা কৃষি জমি এবং ৬৬ জনের ১০০ বিঘা জমিও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
আশুতোষ গর্গ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নিয়ে আসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের নিয়ে আসার জন্য মানালি থেকে ২০টি বাস, কুল্লু মহকুমা থেকে ৩০টি, বানজার থেকে ২৬টি এবং আনি থেকে ৮টি বাসের ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top