News Flash

  • Home
  • খেলা
  • জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সামাজিক কর্মসূচি
Image

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সামাজিক কর্মসূচি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার এক সামাজিক কর্মসূচি গৃহীত হয়। এদিন বিকেলে পশ্চিম ভুবনবনস্থিত নীলাজ্যোতি শিশু আবাসিক হোমে ৪৭ জন আবাসিক ছাত্রকে দুর্গাপূজা উপলক্ষে কিছু বস্ত্র সামগ্রী প্রদান করা হয়। সঙ্গে প্রায় সপ্তাহখানে চালিয়ে নেওয়ার মতো খাবার সামগ্রী প্রদান করা হয়। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যদের উপস্থিতিতে সম্পাদক অভিষেক দে পরিচালকদের সঙ্গে মত বিনিময়কালে বলেন যে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি চালু থাকবে। অনুষ্ঠান শেষে জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথও তার সংক্ষিপ্ত কথায় বলেন ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় এ ধরনের কর্মসূচি হাতে নেয়া সম্ভবপর হয়েছে। পরিচালকদের সঙ্গে কথোপকথন কালে আরও কিভাবে আবাসিক পড়ুয়াদের সাহায্য সহযোগিতা করা যায় সে বিষয়ে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। মনোজ্ঞ অনুষ্ঠানে জেআরসি-র কার্যকরী সদস্য সুব্রত দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শিশু আবাসিক হোমের পক্ষে ইনচার্জ দেবব্রত দেব সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top