News Flash

  • Home
  • দেশ
  • গাজোলে ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু যুবকের, আহত আরও এক
Image

গাজোলে ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু যুবকের, আহত আরও এক

গাজোল, ১৮ অক্টোবর (হি. স.) : গাজোলের ঘাক শোল এলাকায় ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় অপর এক যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার। দুর্ঘটনার পরই এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মৃতদেহ উদ্ধার করতে আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় জাতীয় সড়কে যে কাটিং রয়েছে সেটিকে পূর্ণাঙ্গভাবে গড়ে তুলতে হবে। রাতে আলোর ব্যবস্থা করতে হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অসীম রাজবংশী (১৯)। গাজোলের চন্দ্রাইল গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। আহত যুবকের নাম দিব্যেন্দু সরকার (১৮)। বাড়ি পাতাল সিং গ্রামে। জানা গিয়েছে, জাতীয় সড়ক মেরামতের জন্য উলটো দিকের লেন ধরে চলছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি ট্রাক্টর। গাজোলের দিক থেকে বাড়ি ফিরছিল ওই দুই যুবক। ঘাক শোল ভারত সেবাশ্রম সংঘের কাছে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় বাইকের। সংঘর্ষের তীব্রতায় ট্রাক্টর-এর সামনের একটি চাকা ফেটে যায়। বাইক থেকে ছিটকে পড়ে দুই জনই। ঘটনাস্থলে মৃত্যু হয় অসীম রাজবংশীর। আশঙ্কাজনক অবস্থায় দিব্যেন্দুকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপরই রাস্তা অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top