News Flash

  • Home
  • দিনের খবর
  • উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং শুরুর অনুমতি হাইকোর্টের
Image

উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং শুরুর অনুমতি হাইকোর্টের

কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): ধীর্ঘদিন ধরে চরম অনিশ্চয়তার মধ্যে আছেন পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। পুজোর আগে তাঁদের জন্য সুখবর! মঙ্গলবার ছিল এই মামলার শুনানি। এদিন উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। যদিও আদালত স্পষ্ট জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ ছাড়া নিয়োগ করা যাবে না।

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় হতাশ ছিল চাকরিপ্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশন ২০২১ সালে সাক্ষাৎকারের যে তালিকা প্রকাশ করেছিল তাতে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টে ওঠে মামলা। এদিকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় এসএসসি।

এই বছরই ১৪০০০ শূন্যপদে নিয়োগ করতে চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিল কমিশন। ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন করেছিল স্কুল সার্ভিস কমিশন। আর এই মামলার প্রক্ষিতেই সংশ্লিষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, রাজ্যের শূন্যপদগুলিতে যাতে অবিলম্বে নিয়োগ করা হয় সেই জন্য তৎপর রাজ্য। ইতিমধ্যেই সেই লক্ষ্যে পদক্ষেপও করা হচ্ছে। এরই মধ্যে উচ্চ প্রাথমিক নিয়ে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০১৪ সালে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০১৬ সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এর পর ১৪ হাজার ৩৩৯ পদের জন্য ১৩ হাজার ৩৩৮ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়। ১১টির বেশি বিষয়ের জন্য আলাদা আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়। এরপরেই আদালতের নিয়োগের অনুমতির জন্য অপেক্ষা করা শুরু হয়।

প্রসঙ্গত, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল উচ্চ প্রাথমিকে ঘোষণা করা শূন্যপদের সংখ্যা ছিল ১৪ হাজারের বেশি। কিন্তু, প্যানেলে নাম এসেছিল ১৩ হাজারের। একাধিক ক্যাটাগরিতে প্যানেল ছিল। এই নির্দেশের ফলে নিয়োগ সংক্রান্ত জট অনেকটাই কাটল বলে মনে করা হচ্ছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top