News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস সমকামী বিবাহ বিষয়ে সুপ্রিমকোর্টের সিদ্ধান্ত নিয়ে গবেষণা করছে: জয়রাম রমেশ
Image

কংগ্রেস সমকামী বিবাহ বিষয়ে সুপ্রিমকোর্টের সিদ্ধান্ত নিয়ে গবেষণা করছে: জয়রাম রমেশ

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.) : সমকামী বিবাহ বিষয়ে সুপ্রিমকোর্টের সিদ্ধান্তকে নিয়ে গবেষণা করছে কংগ্রেস, বললেন জয়রাম রমেশ।

মঙ্গলবার, সমকামী বিবাহের ইস্যুতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। তারপরই এই মন্তব্য করেন প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সদস্য জয়রাম রমেশ। তিনি বলেন, কংগ্রেস এই সিদ্ধান্ত নিয়ে গবেষণা করছে। আগামী দিনে কংগ্রেস এই ইস্যুতে তাদের বিশদ অবস্থান পেশ করবে। তিনি এদিন সোশ্যাল মিডিয়া এক্স-এ লেখেন, “আমরা আজ সুপ্রিম কোর্টের বিভিন্ন আলাদা আলাদা সিদ্ধান্তগুলিকে অধ্যয়ন করছি।” তিনি আরও লেখেন, আমরা পরে এবিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাব। ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বদা আমাদের সকল নাগরিকের স্বাধীনতা, ইচ্ছা এবং অধিকার রক্ষার জন্য তাদের পাশে দাঁড়িয়েছে।

সুপ্রিম কোর্ট এদিন তার সিদ্ধান্তে সমকামী বিয়েকে আইনি স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, বিশেষ বিবাহ আইনের রায় পরিবর্তন করা দরকার কি না তা নির্ধারণ করা আইনসভার কাজ।

Releated Posts

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

গুজরাটে বড় প্রশাসনিক রদবদল, বদলি ৭২ আইএএস আধিকারিক

গান্ধীনগর, ১৩ মে (আইএএনএস): গুজরাট সরকার বুধবার রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটিয়ে ৭২ জন আইএএস আধিকারিককে বদলি ও…

ByByTaniya Chakraborty May 13, 2026

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top