News Flash

Image

হাইলাকান্দিতে মাইক্রো ফিনান্সের ‘নো ডিউজ’ সার্টিফিকেট বণ্টন

হাইলাকান্দি (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলার মাইক্রো ফিনান্স ঋণ গ্রহীতা ২ হাজার ৯৯৯ জনকে সোমবার আনুষ্ঠানিকভাবে ‘নো ডিউজ’ সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। সাংসদ কৃপানাথ মালাহ আজ সোমবার হাইলাকান্দির সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ১১ জনকে সার্টিফিকেট তুলে দিয়ে এই বণ্টন কর্মসূচির সূচনা করেছেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কাউন্টার থেকে সুবিধাভোগীদের হাতে এই সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। সার্টিফিকেট বণ্টন করে প্রধান অতিথি সাংসদ কৃপানাথ মালাহ জানান, মাইক্রো ফিনান্সের ঋণ মুকুবের প্রথম পর্যায়ে রাজ্যে ১,৬০০ কোটি টাকা খরচ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৯০০ কোটি এবং বর্তমানের তৃতীয় পর্যায়ে রাজ্যে ৩০০ কোটি টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ করা হয়েছে। ‘নো ডিউজ’ সার্টিফিকেট বণ্টনের ফলে সুবিধাভোগীরা পুনরায় ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন।

সাংসদ আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সব প্রকল্পের সুবিধাভোগীদের ভাতা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হস্তান্তর করার প্রক্রিয়া চালু করায় মধ্যসত্বভোগীদের দুর্নীতি বন্ধ করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে জেলাশাসক নিসর্গ হিভারে স্বাগত ভাষণে জানান, বর্তমানে তৃতীয় ক্যাটাগরিতে হাইলাকান্দি জেলায় ২,৯৯৯ জনকে ‘নো ডিউজ’ সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডিডিসি অ্যালডার্ড ফারহিন, জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা, দুই এডিসি কিমচিন লঙ্গাম ও ত্রিদিব রায় উপস্থিত ছিলেন।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top