News Flash

  • Home
  • খেলা
  • এস এম কাপ ফুটবলে আসামকে রুখে মূল পর্বের প্রত্যাশা জিইয়ে ত্রিপুরার
Image

এস এম কাপ ফুটবলে আসামকে রুখে মূল পর্বের প্রত্যাশা জিইয়ে ত্রিপুরার

ত্রিপুরা: ২

আসাম: ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। ত্রিপুরার জুনিয়র ফুটবলাররা আজ দারুন খেলেছে‌। রুখে দিয়েছে শক্তিশালী দল আসাম কে। দিল্লিতে আয়োজিত ৬২তম সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৭ জুনিয়র বালকদের ফুটবল টুর্নামেন্টে। দুই-দুই গোলে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র-তে নিষ্পত্তি হয়েছে। দু দল এক-এক করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। প্রথম ম্যাচে মিজোরামের সৈনিক স্কুলের বিরুদ্ধে চার-এক গোলে জয় ছিনিয়ে রাজ্য দলের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে গোয়ার বিরুদ্ধে নূন্যতম গোলে হেরে যাওয়ায় কিছুটা পিছিয়ে পড়তে হয়েছে। তবে আজ, সোমবার  আসামকে রুখে দেওয়ায় ত্রিপুরার ফুটবলাররা বেশ নজরে এসেছে। জি-পুল থেকে গ্রুপ লীগের শেষ ম্যাচে ত্রিপুরার ছেলেরা অর্থাৎ রাজ্যের প্রতিনিধি হিসেবে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের জুনিয়র ফুটবলাররা আগামীকাল হরিয়ানার মুখোমুখি হবে। উল্লেখ্য, এই ম্যাচে ত্রিপুরা যদি হরিয়ানাকে হারাতে পারে পাশাপাশি পরদিন অর্থাৎ ১৮ অক্টোবর হরিয়ানা যদি আসামকে হারাতে পারে তবে হয়তো ত্রিপুরার ভাগ্যে মূল পর্বের ছাড়পত্র চলে আসতে পারে। তবে সমীকরণ যথেষ্ট জটিল হলেও ত্রিপুরা দলের আশা এখনও জিইয়ে আছে সেটাই বলা যায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top