News Flash

  • Home
  • দেশ
  • কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি পুুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Image

কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি পুুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.) : শারীরিক অসুস্থতার কারণে এবার সশরীরে পুজোর উদ্বোধনে বেরতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুজোর উদ্যোক্তাদের নিরাশ করলেন না মমতা। ভার্চুয়ালি পুজোর উদ্বোধনে বৃহস্পতিবার সামিল হয়েছেন তিনি।

শ্রীভূমি স্পোর্টিং, টালা প্রত্যয়-সহ কলকাতা ও শহরতলির বেশ কয়েকটি বড় পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যের মোট ৮০০-র বেশি পুজোর আজ ভার্চুয়ালি উদ্বোধন হচ্ছে মমতার হাত ধরে।

মুখ্যমন্ত্রী বললেন, “আমি এমনিতে ঠিক আছি। কিন্তু আমার পায়ে একটা চোট আছে। সেই চোট সারতে কিছুদিন লাগবে। ওখানে একটা ইনফেকশন হয়ে গিয়েছে। এখন হাটাচলা শুরু করে ওটা আরও বাড়বে। তাই ডাক্তাররা বারণ করেছেন। আমি সশরীরে আপনাদের সঙ্গে উপস্থিত থাকতে না পারলেও, মানসিকভাবে আমি আপনাদের কাছে পৌঁছে গিয়েছি।”

শ্রীভূমিতে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে পুজোর উদ্যোক্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ মমতার। বললেন, “শ্রীভূমিতে প্রতি বছর খুব ভিড় হয়। পুলিশের সঙ্গে সহযোগিতা করে বিষয়টি দেখবেন। ২৭ তারিখ পুজোর কার্নিভালে আপনাদের সঙ্গে দেখা হবে।” হাতিবাগান সর্বজনীনে ভলান্টিয়ারদের ইউনিফর্ম করা হয়েছে নীল-সাদা। এই ইউনিফর্ম বেশ পছন্দ হয়েছে মুখ্যমন্ত্রীর। হাতিবাগানের পুজোর উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী নিজেই জানালেন সেকথা। বললেন, “আমার খুব পছন্দ হয়েছে।” হাতিবাগানের প্রতিমাও বেশ পছন্দ হয়েছে মুখ্যমন্ত্রীর।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top