ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। মহারাষ্ট্রে গেলো ত্রিপুরা দল। ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে। মহারাষ্ট্রের কোলাপুরে অনুষ্ঠিত হবে ৭৭ তম সন্তোষ ট্রফি ফুটবলে অংশ নিতে। বুধবার দুপুরের বিমানে কলকাতা হয়ে মহারাষ্ট্রে গেলেন বিকন চাকমা-রা। ১৩ অক্টোবর অন্ধ্রপ্রদেশ, ১৫ অক্টোবর আন্দামান-নিকোবর, ১৭ অক্টোবর তেলেঙ্গানা, ২০ অক্টোবর মহারাষ্ট্র এবং ২২ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে লাক্ষাদ্বীপের বিরুদ্ধে। এদিন রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা দলের ফুটবলারদের যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। ভালো খেলে রাজ্যে ফেরার জন্য প্রতিটি ফুটবলারই প্রতিজ্ঞাবদ্ধ। কোচ দীনেশ কুমার প্রধান বিশ্বাস করেন,”ছেলেরা যদি নিজেদের স্বভাবসিদ্ধ খেলাটা খেলতে পারে তাহলে আমরা সাফল্য পাবোই”। গোটা আসরকে নয়, নিজেদের প্রথম ম্যাচকেই বড় করে দেখছেন ত্রিপুরার কোচ। তিনি বলেন,”অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে সাফল্য পেলেই ফুটবলারদের মনোবল বেড়ে যাবে। যা পরের ম্যাচগুলোতে আরও ভালো খেলতে সাহায্য করবে। তাই প্রথম ম্যাচ নিয়েই আমাদের ভাবনা”। ত্রিপুরা দলটি: জয় কিষান ঘাষি, অলক জমাতিয়া, রাজ চন্দ্র জমাতিয়া, বিশাল জমাতিয়া, চুকথার জমাতিয়া, রজনীকান্ত ত্রিপুরা, বিকন চাকমা, হাইয়ুং জমাতিয়া, লাল ভেংগা ডার্লং, সঞ্জীব শীল, লাইসরাম সুরজ মাইতি, এথেঙ্গবাম সুরজ সিং, মনীশ দেববর্মা, মইনুদ্দিন, পহর দেববর্মা, সমরজিৎ দেববর্মা, ইমরান হোসেন, ভক্তিপদ জমাতিয়া, বিলাস দেববর্মা, আজমল রিয়াজ, বীরু দেববর্মা, রাজিব সিংহ। অফিসিয়াল: হেড কোচ দীনেশ কুমার প্রধান, সহ কারি কোচ আবু তাহের, গোলকিপার কোচ ইন্দ্রনীল ঘোষ, ম্যানেজার আবু তাহের মজুমদার।

ত্রিপুরার ফুটবলাররা এখন কোলাপুরে লক্ষ্য সন্তোষে ভালো খেলা : কোচ প্রধান
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















