News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্বাচনের সময় বিরোধীদের জাত-পাতের কথা মনে পড়ে : যোগী আদিত্যনাথ
Image

নির্বাচনের সময় বিরোধীদের জাত-পাতের কথা মনে পড়ে : যোগী আদিত্যনাথ

মথুরা, ১১ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার বলেন, নির্বাচনের সময় বিরোধীদের জাত-পাতের কথা মনে পড়ে। বাকি সাড়ে চারবছর বিরোধীরা ঘুমিয়ে ছিল। বুধবার মুখ্যমন্ত্রী যোগী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল ফেস্টিভ্যাল ফেয়ারে ভাষণ দেওয়ার সময় একথা বলেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও বৈষম্য ছাড়াই সমাজের প্রতিটি স্তরকে সরকারি প্রকল্পের সুবিধা দিচ্ছেন।

মুখ্যমন্ত্রী যোগী বুধবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল ফেস্টিভ্যাল ফেয়ার ও বিরাট কিষাণ সেমিনারে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন কৃষকদের জন্য উৎসর্গ করা হয়েছিল। এই কৃষকরাই খাদ্য সরবরাহ করে। প্রতিটি হাতে কাজ, প্রতিটি মাঠে জলের স্লোগান দিয়েছেন তিনি। ডবল ইঞ্জিন সরকার পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সংকল্পকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। যোগী বলেন, ভারতকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে প্রধানমন্ত্রী মোদী গ্রাম, কৃষক, যুবক ও মহিলাদের মাধ্যম হিসেবে তৈরি করেছেন। যার ফল আজ আমাদের সবার সামনে। প্রধানমন্ত্রী মোদী মাতৃভূমির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। এই কারণে কেন্দ্রে বিজেপি সরকার গঠনের পরে, ২০১৪ সালে মৃত্তিকা স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হয়েছিল। প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতির জন্য ক্ষতিপূরণও দেন।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top