News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানার ভিওয়ানিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়ির, প্রাণ হারালেন ৬ জন
Image

হরিয়ানার ভিওয়ানিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়ির, প্রাণ হারালেন ৬ জন

ভিওয়ানি, ১১ অক্টোবর (হি.স.): হরিয়ানার ভিওয়ানি জেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন। বুধবার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে হরিয়ানার ভিওয়ানি জেলার ভিওয়ানি-বেহাল সড়কে একটি গাড়ি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারলে ৬ জনের মৃত্যু হয়।

ভিওয়ানির বেহাল থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সুমিত শিওরান বলেছেন, “গাড়িতে থাকা পাঁচ যুবক নিহত হয়েছে এবং দাঁড়িয়ে থাকা একজন ট্রাকের খালাসি প্রাণ হারিয়েছেন।” দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের এবং দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

রাম মন্দিরে অনুদান কাণ্ড থেকে নজর ঘোরাতেই ওয়াকফ ইস্যু তুলছেন যোগী, অভিযোগ বিরোধীদের

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী…

ByBySandeep Biswas Jul 12, 2026

‘২০২২ সালের সীমানা পুনর্নির্ধারণ বিজেপির ‘ব্যাকডোর শাসন’-এর জন্য করা হয়েছিল’, দাবি ওমর আবদুল্লার

জম্মু, ১২ জুলাই (আইএএনএস) : কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর…

ByBySandeep Biswas Jul 12, 2026

গান্ধীনগরে ২০২৯ সালের মধ্যে ২০ শতাংশ সবুজ আচ্ছাদনের লক্ষ্য, ছাদে সৌর প্যানেলের আহ্বান অমিত শাহের

আহমেদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): গান্ধীনগর লোকসভা কেন্দ্রে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের মধ্যে সবুজ আচ্ছাদনের পরিমাণ ২০ শতাংশে উন্নীত…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সেবাশ্রয়’ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top