News Flash

  • Home
  • বিদেশ
  • ইজরায়েলে হামাসের হামলায় প্রাণে বেঁচে গিয়েছেন কেরলের বাসিন্দা, ভারতে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার
Image

ইজরায়েলে হামাসের হামলায় প্রাণে বেঁচে গিয়েছেন কেরলের বাসিন্দা, ভারতে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার

জেরুজালেম, ৯ অক্টোবর (হি.স.) : শনিবারে ইজরায়েলে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের বেনজির হামলায় বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন কেরলের বাসিন্দা শিজা আনন্দ। ভারতে বসে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার। ঘটনার সময় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন তিনি হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। তার পর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই গুরুতর চোট নিয়ে হাসপাতেলের বিছানায় শুয়ে বাড়িতে ফোন করেন।

বছর ৪১-এর শিজা পেশায় নার্স। গত সাত বছর ধরে তিনি কর্মসূত্রে ইজরায়েলে রয়েছেন। ঘটনার দিন তিনি ফোনে তাঁর স্বামীর সঙ্গে কথা বলছিলেন। তার পরই ফোনের এই প্রান্ত থেকে বিকট শব্দ শুনতে পান শিজার স্বামী। সঙ্গে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্বেগ প্রকাশ করে শিজার বোন সংবাদমাধ্যমে জানিয়েছেন,”মাঝপথে ফোন কেটে যাওয়ার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আমরা ওঁর কোনও খবর পায়নি। পরে বিকালে ওঁর কয়েকজন সহকর্মীর কাছ থেকে জানতে পারি হামলায় সে আহত হয়েছে। ওঁর ফোনও কোথায় হারিয়ে গিয়েছে।”

জানা গিয়েছে, হামলার পর রবিবার হাসপাতাল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন শিজা। বলেন, “মা আমি ভালো আছি।” এর পর পরিবারের তরফে জানানো হয়, হামলায় মেরুদণ্ডে চোট পেয়েছেন শিজা। অস্ত্রোপচারের জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাঁকে। অন্যদিকে, বেথলেহেমের একটি হোটেলে আটকে রয়েছে কেরলের আরও ২০০জন বাসিন্দা। বর্তমানে তাঁরা নিরাপদেই রয়েছেন।

এই পরিস্থিতিতে ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি মুরলিধরন। সকলকে তিনি অনুরোধ জানিয়েছেন, তেল আভিভে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, “ইজরায়েলের যেকোনও জরুরি পরিস্থিতির জন্য ভারত সরকার তৈরি।” ইতিমধ্যেই এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হাজারের উপর মানুষ।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top