News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে রাজ্য অনূর্ধ্ব-‌১৪ দাবা সম্পন্ন জয়জয়কার মেট্রিক্সের দাবাড়ুদের
Image

উদয়পুরে রাজ্য অনূর্ধ্ব-‌১৪ দাবা সম্পন্ন জয়জয়কার মেট্রিক্সের দাবাড়ুদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।।জয় জয়কার। মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুদের। মহকুমা দাবা সংস্থা আয়োজিত রাজ্য অনূর্ধ্ব-‌১৪ দাবা প্রতিযোগিতায়। রবিবার গিরিধারী পল্লির ফ্লাওয়ার্স ক্লাবে হয় আসর। তাতে অংশ নিয়েছিলো ৪২ জন দাবাড়ু। মোট ২১ টি পুরস্কারের মধ্যে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুরা দখল করে ১৩ টি পুরস্কার। আসরে ৫ রাউন্ডে পুরো ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার দাবাড়ু রাহুল রায়। ৪ পয়েন্ট নিয়ে ভোকলসে দ্বিতীয় থেকে পঞ্চম স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার অংশুমান দেবনাথ, মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার রুদ্র মজুমদার, মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার উর্মি সাহা এবং সমাদ্রিতা সরকার। আসরে অনূর্ধ্ব ৮ বিভাগে প্রথম ৫ টি স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার কানিষ্ক চৌধুরি, মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার দেবরাজ ভট্টাচার্য, দেহান ভৌমিক, মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার রুদ্রায়ন কর্মকার, শ্রেয়স ধর, অনূর্ধ্ব-‌১০ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার ধীময় চক্রবর্তী, মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার তমজিৎ সাহা, রণবিজয় পাল, আয়ুষ্মান ভৌমিক,উদয় দেব, অনূর্ধ্ব-‌১২ বিভাগে শ্রীথিক মজুমদার, মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার শিবম প্রতাপ পাল,মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার আরমান ব্যানার্জি, মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার অয়ন্তিকা দেব এবং দেবাদ্রিতা দাস। সর্বকনিষ্ঠ দাবাড়ুর পুরস্কার পেয়েছে মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার ৪ বছরের দাবাড়ু অয়নজিৎ নাগ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজন গুপ্ত, মহকুমা দাবা সংস্থার সচিব মনোরাজ সরকার। আসর পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়। সহযোগিতায় ছিলেন মিঠুন পাল। এদিকে আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top