News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্টাইপেন্ড প্রদানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন
Image

স্টাইপেন্ড প্রদানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন

আগরতলা, ৭ অক্টোবর : স্টাইপেন্ড প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছেন বি এড করা এস সি ক্যাটাগরির বহু ছাত্র-ছাত্রীরা।

তাঁদের অভিযোগ, জনজাতি অংশের ছাত্রছাত্রীরা স্টাইপেন্ডের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। স্টাইপেন্ডের বদলে ছাত্র ছাত্রীদের মিলছে শুধু তারিখ। ডাবল ইঞ্জিন সরকারের আমলে গত পাঁচ ধরে এই পরিস্থিতি চলছে। ফলে বিপাকে পড়েছে সরকারি উদ্যোগে বি এড করা এস সি ক্যাটাগরির বহু ছাত্র-ছাত্রী। প্রায় ৯০% ছাত্রছাত্রীর কপালে এখনো স্টাইপেন্ড জুটেনি।

বহুবার গোর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরে এসে স্টাইপেন্ডের দাবিতে আধিকারিকদের সাথে কথা বললেও, শুধু তারিখ ছাড়া আর কিছুই মিলছে না। আর্থিক সংকটে ছাত্র ছাত্রীরা শনিবার পুনরায় জনজাতি কল্যাণ দপ্তরে অধিকর্তার রুমের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু আজও তারিখ ছাড়া আর কিছুই মিলেনি।। সরকার সব জেনেও উদাসীন। অবিলম্বে বকেয়া স্টাইপেন্ডের এর টাকা মিটিয়ে দেওয়ার জন্য তারা জোরালো দাবি জানিয়েছে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংঘটিত করতে বাধ্য করে বলে হুঁশিয়ারি দিয়েছে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top