News Flash

  • Home
  • Uncategorized
  • মনু নদীর জলে উদ্ধার সুকলছাত্রের মৃতদেহ
Image

মনু নদীর জলে উদ্ধার সুকলছাত্রের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ সাত সকালে মনু নদীতে ভাসমান অবস্থায় এক সুকল ছাত্রের নিথর দেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ সংবদে প্রকাশ ধলাই জেলার মনু থানার অধীন জারুলছড়া এলাকায় মনু নদীতে ঐ সুকল ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ বুধবার সকাল থেকেই নিখোঁজ ছিল মনু সুকলের অষ্টম শ্রেণীর ছাত্র চিরঞ্জিত দেববর্মা (১৪)৷ এই বিষয়ে তার পিতা সুকুচন্দ্র দেববর্মা মনু থানায় মিসিং ডায়েরী্য করেছিলেন৷ তাদের বানি খাকচাং পাড়ার ব্লক পাড়ায়৷ আজ সকালে মনু নদীর জলে ভাসমান অবস্থায় চিরঞ্জীতের দেহ উদ্ধার করে পুলিশ৷ খালি গা এবং জিনস প্যান্ট পরিহিত অবস্থায় উদ্ধার হয়েছে চিরঞ্জিতের দেহ৷ পুলিশের ধারণা হয়তো জলে ডুবেই মৃত্যু হয়েছে চিরঞ্জীতের৷ মৃতদেহে আঘাতের কোন চিহ্ণ নেই৷ লাশ উদ্ধারের পরই মনু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top