News Flash

  • Home
  • দেশ
  • বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, গ্রেফতার চালক
Image

বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, গ্রেফতার চালক

কলকাতা, ৪ অক্টোবর (হি. স.) : বুধবার উল্টোডাঙ্গা-গড়িয়াগামী বেসরকারি একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গড়িয়া মোড়ের কাছে।

প্রত্যক্ষদর্শীদের অনেকের দাবি, বেপরোয়াভাবে বাস ঘোরাতে গিয়েই এই বিপত্তি। ঘটনার পর অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। সকাল সাড়ে ন’টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, উল্টোডাঙ্গা-গড়িয়া রুটের বাসটি গড়িয়া মোড়ের কাছে এসে বেপরোয়াভাবে মোড় ঘোরাতে যায়। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই প্রৌঢ় পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রৌঢ়ের মৃত্যু হয়।

ঘটনার জেরে এলাকায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় কন্ডাক্টার। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নেতাজিনগর থানার পুলিশ। গ্রেফতার করা হয় বাসের চালককে। তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top