News Flash

Image

বাংলাদেশি সহ ধৃত ২

ক্যানিং, ২ অক্টোবর (হি. স.) অবৈধ ভাবে বাংলাদেশ ছাড়া এদেশে প্রবেশ করায় এক যুবককে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ রিপন। রবিবার রাতে ক্যানিং হাসপাতাল পাড়া থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রিপনকে বেআইনি ভাবে নিজের বাড়িতে রাখার অভিযোগে পীযূষ কান্তি নাথ নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুজনকেই সোমবার আলিপুর আদালতে তুলেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, রিপনের সাথে ফেসবুকে পরিচয় হয় পীযুষের। বাংলাদেশের বরিশালের বাখেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা ঐ যুবক ছয় মাস আগেই ক্যানিংয়ে চলে আসেন পীযুষের কাছে। সেখানে থেকেই বিভিন্ন জায়গায় কাজের জন্য যোগাযোগ করছিলেন। টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও ছোট খাট কাজ করতে শুরু করেছিলেন। তবে তিনি বৈধ কাগজপত্র ছাড়াই এদেশে এসেছেন এবং থাকছেন সে বিষয়টি জানতে পারে পুলিশ। রবিবার পীযুষের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। পরে থানায় এনে দুজনকে জিজ্ঞাসাবাদের পর তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ। কিভাবে ওই যুবক পাসপোর্ট ছাড়াই এদেশে এসেছিলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

তৃণমূল সমর্থন করলেই কি এখন বাংলায় হিংসা ও মৃত্যুর মুখে পড়তে হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১২ মে (আইএএনএস): বর্তমান বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেই কি হিংসা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়তে…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভোটে পরাজয়ের পর ডিএমকের গুরুত্বপূর্ণ জেলা সম্পাদক বৈঠক ১৪ মে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): সদ্যসমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের পরাজয়ের পর দলীয় পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল দল।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top