News Flash

  • Home
  • দেশ
  • সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনা; যাত্রী সমেত উল্টে গেল বাস, আহত ৮-১০ জন
Image

সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনা; যাত্রী সমেত উল্টে গেল বাস, আহত ৮-১০ জন

কলকাতা, ২ অক্টোবর (হি.স.): সাতসকালে সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। তাও আবার যাত্রী সমেত উল্টে গেল বাসটি। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ সেক্টর ফাইভের কলেজ মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, কেবি ১৬ নম্বর রুটের বাসটি উল্টে যায়। ৮-১০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্রেক ফেল করায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

সল্টলেক সেক্টর ফাইভের অন্যতম ব্যস্ত কেন্দ্র কলেজ মোড়, সেখানেই সোমবার সকালে ঘটেছে এই দুর্ঘটনা। একটি গাড়ির সঙ্গে ধাক্কা মেরে বাসটি উল্টে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটিও। এর জেরে বাসের চালকও গুরুতর জখম বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে যান চলাচল অনেকটা সময় বন্ধ হয়ে যায়। যদিও রাস্তার অপর লেন দিয়ে গাড়ি চলাচল করছিল। দুর্ঘটনাগ্রস্ত বাসে ৩০ জন মতো যাত্রী ছিলেন। বাসটি উল্টে যাওয়ায় ৮-১০ জন মতো যাত্রী আহত হয়েছেন। তবে বাসের চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top