News Flash

  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গের ছ’টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ রাজ্যপালের
Image

পশ্চিমবঙ্গের ছ’টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ রাজ্যপালের

কলকাতা, ১ অক্টোবর (হি. স.) : ছ’টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এখনও চূড়ান্ত সার্চ কমিটি তৈরি হয়নি। তার মধ্যেই ফের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল।

রাজভবন থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে. মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অচিন্ত্য সাহা। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হচ্ছেন বিবি পারিদা। অধ্যাপক নিখিল চন্দ্র রায় পেয়েছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পেলেন রথীন বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে দিলীপ মাইতিকে। অন্য দিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাচ্ছেন সিএম রবীন্দ্রন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব চলছে। শিক্ষা দফতর ক্রমাগত অভিযোগ করে আসছে, রাজ্যপাল বিভাগের সঙ্গে পরামর্শ না করেই উপাচার্য নিয়োগ করছেন।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top