News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে ঘেরাওয়ের কর্মসূচির সময়েই আবার ইডি-র তলব অভিষেককে
Image

দিল্লিতে ঘেরাওয়ের কর্মসূচির সময়েই আবার ইডি-র তলব অভিষেককে


কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার সমন পাঠাল ইডি। এ বারও তাঁর পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচির সময়েই। ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে অভিষেককে।

আগামী ২ এবং ৩ অক্টোবর বাংলার পাওনা চেয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। অভিষেকেরও দিল্লিতে থাকার কথা কর্মসূচি চলাকালীন। ইডি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে ঠিক সেই সময়েই।

অভিষেক নিজেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এই খবর জানিয়েছেন। সেই সঙ্গে নাম না করে আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকেও। অভিষেক লিখেছেন, ‘‘ঠিক যখন বাংলা পাওনা চেয়ে আমাদের দিল্লিতে যাওয়ার কথা, সেই সময়েই তলব করা হল আমাকে। অতএব বোঝা যাচ্ছে কারা আসলে ভীত এবং সন্ত্রস্ত। কারা ভয়ে কাঁপছে!’’

এর আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশন কমিটির বৈঠকের দিন ডেকে পাঠানো হয়েছিল অভিষেককে। কমিটির সদস্য হিসাবে সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল অভিষেকের। কিন্তু তিনি শেষ পর্যন্ত সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। বৈঠকে না গিয়ে ইডির সমনে সাড়া দিয়ে সল্টলেকে ইডির দফতরে হাজিরা দেন অভিষেক। এ বারও দিল্লিতে তৃণমূলের ঘেরাও কর্মসূচির সময়েই ডেকে পাঠানো হয়েছে তাঁকে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top