নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ সাপের ছোবল থেকে রেহাই পেটে অটো থেকে লাফ দিয়ে ধাবমান একটি বাইকের ধাক্কায় গুরুতরভবে আহত হয়েছেন এক অটোচালক৷ তার নাম প্রসেনজিত পাল৷ ঘটনা উদয়পুরের ছনবন এলাকায়৷
উদয়পুরের ছনবন এলাকায় অটোচালক প্রসেনজিত পাল সুকলের ছাত্রছাত্রীদের প্রতিদিন সুকলে নিয়ে যান৷ মঙ্গলবার সকালেও ছাত্রছাত্রীদের নিয়ে যাবার জন্য অটোতে উঠেন৷ তখনই দেখেন অটোর স্টিয়ারিংয়ে একটি সাপ৷ সাপের ছোবল থেকে বাঁচার জন্য অটো থেকে লাফ দেন চালক৷ তখনই দ্রুতগামী একটি বাইক এসে অটোচালক প্রসেনজিত পালকে ধাক্কা দেয়৷ তাতে তিনি গুরুতরভাবে আহত হন৷ তাকে প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জি বি থেকে আইএলএস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ তার অবস্থা সংকটজনক৷ এদিকে, রাধাকিশোরপুর থানায় এই ব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷
সাপের ছোবল থেকে রেহাই পেতে ঝাপ দিয়ে গুরুতর অটো চালক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















