News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুব্রত-ঘনিষ্ঠ মলয় পীটের মেডিক্যাল কলেজে ছাত্রীর রহস্যমৃত্যু
Image

অনুব্রত-ঘনিষ্ঠ মলয় পীটের মেডিক্যাল কলেজে ছাত্রীর রহস্যমৃত্যু

সিউড়ি, ২৫ সেপ্টেম্বর (হি স)। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। এই মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে। এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনে।

নিহত ছাত্রীর নাম স্নেহা দত্ত বলে জানা গিয়েছে। নিহত তরুণী নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের পডুয়া বলে জানা গিয়েছে। নিহত ছাত্রীর বাড়ি হুগলির পুড়শুড়া শ্যামপুরে। রবিবার রাতে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী নিবাসে এই ঘটনা ঘটেছে।

সূত্রের খবর, রাতের খাওয়া দাওয়ার সাড়ার পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ওই পড়ুয়া। রাতের খাওয়া শেষ হওয়ার পর তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

হস্টেল সূত্রে জানা গিয়েছে, মাংস-ভাত খাওয়ার পর ওই অসুস্থ হয়ে পড়েন স্নেহা। তখন তাঁর রুমমেটরা হস্টেলে থাকা চিকিৎসককে খবর দেন। চিকিৎসক এসে ওই ছাত্রীকে পরীক্ষা করেই বুঝতে পারেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। হস্টেলের চিকিৎসক অসুস্থ ছাত্রীকে হাসপতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

চিকিৎসকের পরামর্শ মতো তাঁর রুমমেটরা অসুস্থ ছাত্রীকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, এই কলেজের সঙ্গে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলয় পীটের ঘনিষ্ঠ যোগ রয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top