News Flash

  • Home
  • Uncategorized
  • চলতি শিক্ষাবর্ষে নয়, আগামীতে মেডিক্যাল কলেজে ভর্তিতে এনইইটি চায় রাজ্য সরকার
Image

চলতি শিক্ষাবর্ষে নয়, আগামীতে মেডিক্যাল কলেজে ভর্তিতে এনইইটি চায় রাজ্য সরকার

BADAL HEALTHনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ চলতি শিক্ষাবর্ষের বদলে মেডিক্যাল কলেজে ভর্তির জন্য এনইইটি(নীট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে শুরু করার দাবি জানিয়েছে রাজ্য সরকার৷ সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি শিক্ষা বর্ষেই মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে এনইইটির মুখোমুখি হতে হবে ছাত্রছাত্রীদের৷ সে ক্ষেত্রে সুপ্রিমকোর্টের লার্জার বেঞ্চে আবেদন করা যেতেই পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ কারণ, সুপ্রিমকোর্টের তিন সদস্যের বেঞ্চ যে রায় দিয়েছে সে রায় স্থগিত কিংবা বদল করার ক্ষেত্রে লার্জার বেঞ্চে যাওয়ার সুযোগ রয়েছে৷ গত ১৬ মে দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী এই দাবি জানিয়েছেন৷ আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে এ বৈঠকের তথ্য জানাতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীরাও একই দাবি করেছেন৷
স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সাংবাদিকদের জানান, দেরিতে হলেও মেডিক্যালে নীট পরীক্ষা বিষয়ে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকে ডেকেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড জে পি নাড্ডা৷ বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান, নীট পরীক্ষার বিষয়ে রাজ্য সরকার নীতিগত ভাবে একমত৷ বৈঠকে তিনি জানিয়েছেন, আমাদের রাজ্যে দুটি মেডিক্যাল কলেজ রয়েছে৷ একটি রাজ্য সরকার পরিচালিত৷ অন্যটি রাজ্য সরকার দ্বারা গঠিত সোসাইটি পরিচালিত৷ এ জি এম সিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি করার জন্য ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরীক্ষা নিয়েছে৷ সোসাইটি পরিচালিত টিএমসিতে ভর্তি করানোর জন্য এমাসের ১৫ তারিখে এনট্রান্স পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল৷ সুপ্রিমকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে পরীক্ষা নেওয়া হয়নি৷ এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার চায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষে দুটি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য বর্তমান পদ্ধতিই অব্যাহত থাকুক৷ রাজ্যের বেশিরভাগ সুকলেই বাংলা ভাষায় পড়ানো হয়৷ তাই আঞ্চলিক ভাষাতেও নীট পরীক্ষার ব্যবস্থা করা হোক৷
স্বাস্থ্যমন্ত্রী জানান, বৈঠকে বলা হয়েছে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সিট শেয়ারিং (আসন বন্টন ব্যবস্থা) এখনকার মতোই থাকতে হবে৷ বর্তমানে একশ আসনের মধ্যে রাজ্য সরকারের আসন ৮৫টি এবং কেন্দ্রীয় সরকারের আসন ১৫টি৷ ভর্তির ক্ষেত্রে এসটি, এসসি এবং সাধারণ শ্রেণীভূক্তদের জন্য রাজ্য সরকারের যে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে তা অব্যাহত রাখতে হবে৷
স্বাস্থ্যমন্ত্রী জানান, নীট পরীক্ষায় কাট অফ পারসেন্টেজ করা হয়েছে সাধারণ শ্রেণীভুক্তদের জন্য ৫০ শতাংশ, এস টি, এসসিদের জন্য ৪০ শতাংশ৷ রাজ্য সরকার দাবি করেছে রাজ্যের দুটি মেডিক্যাল কলেজে রাজ্যের ছাত্র ছাত্রীদের আসন পূরণের জন্য প্রয়োজনে যেন কাট অফ পারসেন্টেজ কমানো হয়৷ পরীক্ষায় নেগেটিভ মার্কিং পদ্ধতি তুলে দেওয়ারও দাবি করেছে রাজ্য সরকার৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুপ্রিমকোর্টের নির্দেশ নিয়ে অনেক আলোচনা হয়েছে৷ কেন্দ্রীয় সরকার আরো আগে উদ্যোগ নিলে ভাল হত৷ মেডিক্যালে ভর্তি করার জন্য রাজ্যগুলিকে সমস্যা পড়তে হত না৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top