আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। রবিবার সাত সকালে গোপন খবরের ভিত্তিতে প্রচুর নেশাজাতীয় কফ সিরাপ আটক করেছে পুলিশ। আগরতলা রেলস্টেশন থেকে যাওয়ার পথে বাধারঘাট এলাকায় একটি সন্দেহভাজক অটো আটক করেছে পুলিশ। অটোটিতে তল্লাশি চালিয়ে এডি নগর থানার পুলিশ প্রচুর পরিমাণ নেশাজাতীয় কফসিরাপ এসকফ উদ্ধার করেছে। সাথে আটক করে চারজনকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গেছে রেলে করে এসব নেশা সামগ্রী নিয়ে আসা হয়েছে। একই কৌশলে প্রতিনিয়তই নেশাসামগ্রী রাজ্যে আসছে বলে তথ্য মিলেছে। ভিন্ন ভিন্ন পণ্য সামগ্রীর সঙ্গে মিশিয়ে এসব নেশাজাতীয় সামগ্রী আনা হচ্ছে বলেও জানা গেছে। স্বাভাবিক কারণেই পুলিশের পক্ষে সহজেই এসব নেশাসামগ্রী সনাক্ত করা কিংবা আটক করা কষ্টকর।
রবিবার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ নজরদারি চালিয়ে একটি অটো থেকে এসব নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। যতদূর জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরেই এই কৌশল কে কাজে লাগিয়ে রেলে করে নেশা সামগ্রী এনে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এধরনের আরো বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে বলেও খবর। তাদের এই রহস্য ভেদ করার জন্য পুলিশকে আরো কঠোর মনোভাব গ্রহণ করার দাবী উঠেছে। এডি নগর থানার পুলিশ জানিয়েছে যে চারজনকে রবিবার নেশাজাতীয় কফ সিরাপ সহ আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। কোথা থেকে কিভাবে এ ধরনের নেশা সামগ্রী তারা সংগ্রহ করছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও এডি নগর থানার ওসি জানিয়েছেন।

সাত সকালে উদ্ধার সাড়ে চার কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান
আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…
৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর
আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…


















