News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত সকালে উদ্ধার সাড়ে চার কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ
Image

সাত সকালে উদ্ধার সাড়ে চার কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ

আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। রবিবার সাত সকালে গোপন খবরের ভিত্তিতে প্রচুর নেশাজাতীয় কফ সিরাপ আটক করেছে পুলিশ। আগরতলা রেলস্টেশন থেকে যাওয়ার পথে বাধারঘাট এলাকায় একটি সন্দেহভাজক অটো আটক করেছে পুলিশ। অটোটিতে তল্লাশি চালিয়ে এডি নগর থানার পুলিশ প্রচুর পরিমাণ নেশাজাতীয় কফসিরাপ এসকফ উদ্ধার করেছে। সাথে আটক করে চারজনকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গেছে রেলে করে এসব নেশা সামগ্রী  নিয়ে আসা হয়েছে। একই কৌশলে প্রতিনিয়তই নেশাসামগ্রী রাজ্যে আসছে বলে তথ্য মিলেছে। ভিন্ন ভিন্ন পণ্য সামগ্রীর সঙ্গে মিশিয়ে এসব নেশাজাতীয় সামগ্রী আনা হচ্ছে বলেও জানা গেছে। স্বাভাবিক কারণেই পুলিশের পক্ষে সহজেই এসব নেশাসামগ্রী সনাক্ত করা কিংবা আটক করা কষ্টকর।
 রবিবার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ নজরদারি চালিয়ে একটি অটো থেকে এসব নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। যতদূর জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরেই এই কৌশল কে কাজে লাগিয়ে রেলে করে নেশা সামগ্রী এনে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এধরনের আরো বেশ কয়েকটি চক্র সক্রিয় রয়েছে বলেও খবর। তাদের এই রহস্য ভেদ করার জন্য পুলিশকে আরো কঠোর মনোভাব গ্রহণ করার দাবী উঠেছে। এডি নগর থানার পুলিশ জানিয়েছে যে চারজনকে রবিবার নেশাজাতীয় কফ সিরাপ সহ আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। কোথা থেকে কিভাবে এ ধরনের নেশা সামগ্রী তারা সংগ্রহ করছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও এডি নগর থানার ওসি জানিয়েছেন।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top